

'দ্যুতি' (DYUTI) স্যালারি অ্যাকাউন্ট হলো ব্র্যাক ব্যাংকের একটি বিশেষায়িত ব্যাংকিং সেবা। এটি বিশেষভাবে বাংলাদেশের সরকারি, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণ করতে চান। দেশের উন্নয়নে নিয়োজিত সম্মুখসারির এই ব্যক্তিদের সম্মান জানাতে এই ডেডিকেটেড সেবাটি দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় গ্রাহকরা কাস্টমাইজড অ্যাকাউন্ট সুবিধা, প্রায়োরিটি ক্রেডিট কার্ড এবং পারসোনালাইজড রিটেইল লোনসহ ব্যাংকিংয়ের নানা সুযোগ-সুবিধা উপভোগ করবেন।